বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে ৫৪ স্থানে পুলিশের চেকপোস্ট নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় ঝরলো দুই নেতার প্রাণ, এলাকাজুড়ে শোক ও আতঙ্ক সেই তাঁকে ককটেল বিস্ফোরণ মামলায় পাঠানো হয়েছে কারাগারে (ভিডিও) যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড যশোরে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মামলা যশোরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের মামলা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক এক মঞ্চে পুতিন-ট্রাম্প-জিনপিং, বৃহস্পতিবার ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৪:১১:০০ পিএম , আপডেট : বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৪:৪৩:৪১ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-11-18_6afd80f825702.JPG

রাজধানীর মিরপুর-১৩ সেকশন এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।

আজ বুধবার প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩-তে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।তথ্য খুঁজুন

সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনসহ আহত ব্যক্তিরা মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে চিকিৎসাধীন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সড়কে শ্রমিকদের অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা। এসব দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝