বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পুরোনো ভিডিও ফের ফেসবুকে, জাকিরকে জুতাপেটা!
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৯:২২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-04_6aeb52262da38.png

❒ পুরোনো ভিডিও ফের ফেসবুকে, জাকিরকে নারীর জুতাপেটা ছবি:

যশোরের মণিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও নতুন করে প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জেরে বুধবার সকালে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতাপেটা করেন ভুক্তভোগী নারী সামিয়া আফরোজ। ঘটনার একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন নিজের ফেসবুক আইডিতে সামিয়া আফরোজের পুরোনো একটি ভিডিও পুনরায় প্রকাশ করেন। একই ভিডিও ‘মণিরামপুর প্রেস’ নামের একটি ফেসবুক পেজেও পোস্ট করা হয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন সামিয়া।  তবে ফেসবুকের বিভিন্ন পেজে পোস্ট করা ভিডিওটি সঠিক নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি-তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।  

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূ্ত্র জানায়- বুধবার (৪ নভেম্বর) সকালে মণিরামপুরে জনৈক জাকির হোসেনের মুখোমুখি হন তিনি। পুরোনো ভিডিওটি আবার কেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে জাকিরকে জুতাপেটা করেন সামিয়া নামের সেই ভুক্তভোগী নারী।

ঘটনার ভিডিওতে জুতাপেটার দৃশ্য দেখা যায়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে পুরোনো ভিডিও পুনঃপ্রকাশের কারণ, এ নিয়ে দুজনের বিরোধের বিস্তারিত এবং ঘটনার নেপথ্যের অন্যান্য বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

পুরোনো একটি ভিডিওর পুনঃপ্রকাশ থেকে প্রকাশ্যে এমন ঘটনার সূত্রপাত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিওর ব্যবহার ও এর পরিণতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝