সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৯:০৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-04_6aeb49f9f1fa0.jpg

❒ যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক ছবি:

যশোরের চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার কাবিলপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালে তৎকালীন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান শফি মেম্বারকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝