বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চৌগাছার নাসিমার জেল জরিমানার রায়, হঠাৎ অসুস্থ হওযায় হাসপাতালে নিলো কারাকর্তৃপক্ষ
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৭:০৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-04_6aeb3cd9a501c.jpg

❒ চৌগাছার নাসিমার চেকের মামলায় জেল জরিমানা ছবি:

চেকসংক্রান্ত মামলায় কারাদণ্ডের রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার পথে জ্ঞান হারিয়ে ফেলেন নাসিমা খাতুন (৪৫) নামে এক নারী। বুধবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

নাসিমা খাতুন যশোরের চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের লিটন ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চেকসংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করেন। রায়ে নাসিমা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৮ হাজার ১০৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায়ের পর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ সময় কারাগারের সামনে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে কারারক্ষী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, জেল সুপারের তত্ত্বাবধানে কারারক্ষী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নাসিমাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার নিরাপত্তায় পুলিশ ও কারারক্ষীরা দায়িত্ব পালন করছেন।

মেটা বর্ণনা: যশোরে চেকসংক্রান্ত মামলায় এক মাসের কারাদণ্ডের রায়ের পর কারাগারে নেওয়ার পথে জ্ঞান হারান নাসিমা খাতুন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝