বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যান ভেঙে তছনছ, প্রাণ গেল চালকের

❒ মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানটির চালকের কেবিনের অংশ বিচ্ছিন্ন

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০১:২৮:০০ পিএম
ঝিকরগাছা সংবাদদাতা:
Shornolota_2026-11-04_6aeb2535b1004.JPG

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি কভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এতে গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীরদরগা এলাকায় জয়কৃষ্ণপুর গ্রামের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়া।

নিহত আতিয়ার রহমান (৬০) উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা।

লিটন মিয়া বলেন, জয়কৃষ্ণপুরে আফিল ফিড কারখানা থেকে পোলট্রি ফিড নিয়ে একটি কভার্ড ভ্যান গন্তব্যে যাচ্ছিল। পথে যশোর-বেনাপোল সড়কে ওঠার জন্য গাড়িটি রেললাইন অতিক্রম করছিল।

এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানটির চালকের কেবিনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।

স্থানীয় লোকজন চালক আতিয়ারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

লিটন মিয়া বলেন, দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি স্বাভাবিক গতিতে গন্তব্যে চলে যায়। এ ছাড়া রেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয় বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝