মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম ভরাডুবির মাঝে বাংলাদেশের আরও বড় দুঃসংবাদ যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই যশোরে কুপিয়ে স্ত্রীর এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করলো পাষণ্ড স্বামী বেনাপোলে সতর্ক বিজিবি, রাতভর সার্চলাইটে নজরদারি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেফতার গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভে ও পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৯জন গুলিবিদ্ধ বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তার বাবা চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ যশোরসহ সারাদেশে ফল বদলেছে ২৩ হাজার শিক্ষার্থীর সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়া হলো না বাবার, মা হাসপাতালে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জুলাইযোদ্ধার মামলা
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ১২:২৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-04_6aeb2465a624f.JPG

গভীর রাত পেরিয়ে ভোরের অন্ধকার। মোটরসাইকেলে আসে তিন ব্যক্তি। দুজন নেমে পাত্র থেকে দাহ্য পদার্থ ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে। এরপর দ্রুত মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ছাড়ে তারা। যশোর শহরের বকুলতলায় স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বিশ্বাসপাড়ার বাসিন্দা ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। তিনি মৃত রাজালী বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরীব শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে সেখানে আসে। তাদের মধ্যে দুজন নেমে একটি পাত্র থেকে দাহ্য পদার্থ বের করে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

অগ্নিসংযোগে স্মৃতিস্তম্ভের মাঝের অংশে কালো দাগ পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক গণমাধ্যমে খবরটি জানার পর ঘটনাস্থলে যান আব্দুল হালিম। কয়েকজনকে সঙ্গে নিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন তিনি। এজাহারে দাবি করা হয়েছে, ফুটেজে তিনজনের মোটরসাইকেলে আসা এবং দুজনের নেমে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে।

এ ঘটনায় জুলাই-২০২৪-এর চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিত নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনেছেন বাদী। অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর সহযোগী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝