রবিবার , ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাত সকালে যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকসহ দুজনের
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৯:১০:০০ এ এম
অভয়নগর সংবাদদাতা:
Shornolota_2026-11-04_6aeb134f3cb1f.JPG

❒ সাত সকালে যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকসহ দুজনের ছবি:

সাত সকালে যশোর-খুলনা মহাসড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই ব্যক্তি। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) ও তাঁর ভ্যানের যাত্রী সামাদ বিশ্বাস (৫০)। আব্দুল ওহাব হায়দার আলীর ছেলে এবং সামাদ বিশ্বাস আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে ভ্যানে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল ওহাব। পথে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাঁদের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝