মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম ভরাডুবির মাঝে বাংলাদেশের আরও বড় দুঃসংবাদ যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই যশোরে কুপিয়ে স্ত্রীর এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করলো পাষণ্ড স্বামী বেনাপোলে সতর্ক বিজিবি, রাতভর সার্চলাইটে নজরদারি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেফতার গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভে ও পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৯জন গুলিবিদ্ধ বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তার বাবা চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ যশোরসহ সারাদেশে ফল বদলেছে ২৩ হাজার শিক্ষার্থীর সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়া হলো না বাবার, মা হাসপাতালে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় গ্রেপ্তার আরও ৮, কারাগারে ২৪
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৯:০৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-03_6ae9f8358b918.jpg

❒ যশোরে ঝটিকা মিছিলের মামলায় গ্রেপ্তার আরও ৮ ছবি:

সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৪ জনে। এর আগে গত রোববার মামলা হওয়ার পর ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—যশোর উপশহরের সি-ব্লকের আবুল এহসান সুজন, খোলাডাঙ্গার শহিদুল গাজী, সদর উপজেলার বাহাদুরপুর স্কুলপাড়ার গাজী মাসুদ, রঘুরামপুরের মাসুদ রানা, বড় মেঘলার জিয়াউর রহমান, বানিয়ারগাতির জামাল হোসেন এবং হামিদপুরের ইলিয়াস হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ৫৫ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, নতুন গ্রেপ্তারদের মধ্যে শহিদুল গাজী এজাহারভুক্ত আসামি। অন্য সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝