সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৯:০০:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া নিউজ:
Shornolota_2026-11-03_6ae9f754ebc78.jpg

❒ যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস ছবি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আন্তঃহল ছাত্রী ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানারআপ বীর প্রতীক তারামন বিবি হলকে পুরস্কৃত করা হয়। এছাড়া জাতীয় নারী ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে রানারআপ যবিপ্রবি নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝