সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঢাকায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ মিছিল
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৭:৩২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-03_6ae9e293254e9.jpeg

❒ ঢাকায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ মিছিল ছবি:

ঢাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। একই সঙ্গে পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির নেতা সাবিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা দয়ানন্দ হালদার এবং শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার নেতা আসাদুজ্জামান পিন্টুসহ অন্যরা।

বক্তারা বলেন, ঢাকায় শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে পুলিশ ব্যবহার করে হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁদের অভিযোগ, কিছু তথাকথিত শ্রমিকনেতাও শ্রমিকদের স্বার্থের বিপরীতে ভূমিকা রাখছেন।

তাঁরা আরও বলেন, দ্রব্যমূল্য, বাড়িভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ঢাকার মতো ব্যয়বহুল শহরে মাসে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে পরিবার নিয়ে টিকে থাকা অসম্ভব। অথচ পোশাক কারখানার মালিকদের মুনাফা বাড়লেও শ্রমিকদের জীবনমানের উন্নতি হচ্ছে না বলে মন্তব্য করেন তাঁরা।

সমাবেশ থেকে শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ, হামলায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত এবং পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝