বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ১০ লাখ টাকা নিয়ে ভাগাভাগি অভিযোগের সত্যতা মিলেছে

লোভ সামলাতে পারিনি বলা সেই ‘সমন্বয়ক রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে পিবিআইর চার্জশিট
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৭:১১:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৭:১৩:৪৪ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-11-03_6ae9ddc33784c.JPG

❒ সমন্বয়ক রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে পিবিআইর চার্জশিট ছবি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহযোগীদের নিয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআিই। তিনিসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে চাঁদা আদায় ও সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার তথ্য উঠে এসেছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান আসামি আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ বলেছেন, ‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’

চার্জশিটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদকে গ্রেপ্তারের কথা বলে পুলিশকে সঙ্গে নিয়ে তাঁর গুলশানের বাসায় যান রিয়াদ ও জানে আলম অপু। তল্লাশি করে তাঁকে না পেয়ে পুলিশ চলে গেলে ওই দুই ব্যক্তি আবার পুলিশ ছাড়া বাসায় প্রবেশ করেন।

এ সময় বাসার মালিক সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হলে ভয়ে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। টাকা গ্রহণের ভিডিও ফুটেজও তদন্তকারীদের হাতে রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

পরে ২৬ জুলাই বাকি ৪০ লাখ টাকা আদায়ের জন্য আসামিরা আবার ওই বাসায় গেলে বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় পলাতক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়।

মামলার প্রধান আসামি রিয়াদ ও জানে আলম অপু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিয়াদ তাঁর জবানবন্দিতে টাকার লোভ সামলাতে না পেরে চাঁদা দাবির কথা স্বীকার করেন। আর অপুর জবানবন্দি অনুযায়ী, আদায় করা ১০ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। সেই টাকা দিয়ে অপু নতুন মোটরসাইকেল কেনেন এবং একাংশ দিয়ে ধারদেনা পরিশোধ করেন।

পিবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর বিভিন্ন ব্যক্তিকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ মুন্সী গত ১৫ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে একজন শিশু হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে। আগামী ১০ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে। বর্তমানে মামলার সব আসামি জামিনে রয়েছেন।

মেটা: সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও ১০ লাখ টাকা আদায়ের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে পিবিআইয়ের চার্জশিট। রিয়াদের স্বীকারোক্তি, ‘টাকার লোভ সামলাতে পারিনি।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝