বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাগুরায় সোনাকান্ডে স্বেচ্ছাসেবক দলের জাহিদ-মারুফ বহিষ্কার
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৫:১৭:০০ পিএম
মাগুরা প্রতিনিধি:
Shornolota_2026-11-03_6ae9d0f26c824.JPG

❒ মারুফ হোসেন ও গোলাম জাহিদ (বাঁ দিক থেকে) ছবি:

মাগুরায় সোনা চোরাচালান ও যুবদল নেতা শাকের হত্যাকান্ড ঘিরে গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে দলের সাধারণ সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাগুরায় সম্প্রতি ঘটে যাওয়া সোনা চোরাচালানের ঘটনায় তাদের নাম এসেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

’তিনি আরো বলেন, ‘আমি শুনেছি, মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে ২১ অক্টোবর দুর্বৃত্তের গুলিতে নিহত সাকেরের এলাকায় আমাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অনেকের বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছে। এসব ঘটনায় আমরা বিব্রত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝