বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুখ্যমন্ত্রীর ফের বিয়ে, সাংবাদিক নিধিকে নিয়ে নতুন জীবনের সূচনা

❒ দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ০১:৫৯:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2026-11-01_6ae729c72dcf7.JPG

❒ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদান ছবি:

ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদানকে। শুক্রবার (৩০ অক্টোবর) তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন ওমর আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নবদম্পতির কয়েকটি ছবি শেয়ার করে নিধি রাজদানকে ট্যাগ করেন ওমর। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এক নতুন যাত্রা শুরু হলো।’ একই ছবি শেয়ার করে নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো।’

ওমর আবদুল্লাহ ও নিধি রাজদান দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৪ সালে পায়েল নাথকে বিয়ে করেছিলেন ওমর। দীর্ঘদিন আলাদা থাকার পর চলতি বছরের ৩১ জুলাই ভারতের সুপ্রিম কোর্টের আদেশে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এ সংসারে তাদের দুই ছেলে রয়েছে।

অন্যদিকে, নিধি রাজদান ২০০৫ সালে সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়।

নতুন জীবনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝