| শিরোনাম |
❒ জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি:
জুলাই সনদের আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে, তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।
শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর কোনো জুলাই জাদুঘর তৈরির প্রয়োজন না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধীদলের সহযোগিতা প্রয়োজন। তাঁর মতে, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি জরুরি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চ কোনো সমাধান হতে পারে না।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তা নিশ্চিত করা হবে। বিচারকরা বিচারকার্য পরিচালনায় যথেষ্ট স্বাধীন। তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেশ ও জনগণ, আর জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।
তিনি বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান।