বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চ উপলক্ষে পথসভা

যশোরে সরকার ও বিরোধীদলকেও সমালোচনা হাসনাতের

❒ ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে-বাগেরহাটে জামায়াত আমির ডা. শফিকুর’

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০৬:৩০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-10-31_6ae5edab3a683.JPG

❒ যশোরে সরকার ও বিরোধীদলকেও সমালোচনা হাসনাতের ছবি:

যশোরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা থেকে বিএনপি সরকারের কড়া সমালোচনার পাশাপাশি বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপির দলীয় এমপি হাসনাত আবদুল্লাহ।  তিনি বলেন-মুখে বলবেন কারচুপি হয়েছে আর মিষ্টি খেয়ে আসবেন-সেটা বিরোধীদলের জন্য বেমানান।  ভবিষ্যৎ সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা।  দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন- বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। সরকারের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার আপস করলে চলবে না।

শনিবার সন্ধ্যায় যশোরে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে বিবেচনা করা হয়। তাই এখন থেকেই সরকার পরিচালনার প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পরে ফলাফল মেনে নেওয়া কিংবা আপসের রাজনীতি করলে বিরোধী দলের দায়িত্ব পালন হবে না। কারচুপি হলে তা স্পষ্টভাবে বলতে হবে।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয়করণ ও কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে। চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে দিতে হবে। তাঁর অভিযোগ, এসব অপরাধে ক্ষমতাসীন দলের লোকজনও জড়িত।

কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও তরুণদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। জাপান ও মালয়েশিয়ায় কর্মসংস্থানের বিষয়ে সরকারের দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এসব দেশে বিপুল কর্মসংস্থানের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট দেশগুলো তেমন কোনো চুক্তির কথা স্বীকার করেনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ব্যাংকিং খাতেও অনিয়ম ও দুর্বলতা কাটিয়ে ওঠার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। একই সঙ্গে দলীয় কোন্দল ও সহিংসতার প্রসঙ্গ টেনে সরকারের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।

তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে হাসনাত বলেন, ২০২৪ সালে তরুণেরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল। তারা শুধু আন্দোলনে অংশ নিতে নয়, রাষ্ট্র পরিচালনা ও নতুন বাংলাদেশ গড়তেও প্রস্তুত। তাই রাজনীতিতে আপসকামিতার পরিবর্তে স্পষ্ট অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকার গঠন করতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মন্ত্রণালয়গুলোতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে, যাতে ক্ষমতায় গেলে জনগণকে সুশাসন দেওয়া যায়।

এদিকে একই লংমার্চের অংশ হিসেবে শনিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।’

শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার কথা উল্লেখ করে তিনি বলেন, কানেকটিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না।

বাগেরহাটের ওই পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝