বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ০৭:৪৯:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-10-29_6ae34f278fec1.JPG

ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ‘ই’ টায়ারের খেলায় সেমিফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবরর) আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে বিশাল ব্যবধানে মন্টেনেগ্রোকে হারিয়েছে বাংলাদেশ।

অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল হচ্ছে এইট-এ সাইড। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। এদিন ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বায়েজিদ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। এরপর পাভেল ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন৷ আর দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। ম্যাচটি শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।

আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝