বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ানুষ্ঠানে বন্দুকধারীর গুলি, প্রাণ গেল শোকাহত ৭ জনের
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০৯:৩১:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2026-10-24_6adc8a10b8569.JPG

❒ জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ানুষ্ঠানে বন্দুকধারীর গুলি, প্রাণ গেল শোকাহত ৭ জনের ছবি:

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের ওই গির্জায় এ হামলার ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে গির্জার ভেতরে গুলিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া খালেদ বুরকান জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে জানান, গুলি চালানোর সময় গির্জার ভেতরে কয়েক ডজন মানুষ উপস্থিত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, রাইফেল ও পিস্তল নিয়ে দুই হামলাকারী কয়েক মিনিট ধরে শোকাহত ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।

এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝