বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে শিশু একাডেমির প্রতিযোগিতায় অংশ না নিয়েও চিত্রাঙ্কনে প্রথম আইয়ান রেজা!
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর , ২০২৬, ১০:০৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-10-08_6ac7c0797618f.jpg

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোর জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল নিয়ে অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রতিযোগিতায় অংশ না নিয়েও আইয়ান রেজা নামে এক শিশুকে চিত্রাঙ্কন বিভাগে প্রথম করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রতিযোগী ও অভিভাবক।

অভিযোগকারীদের দাবি, গত বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আইয়ান রেজাকে তারা অংশ নিতে দেখেননি। অথচ প্রকাশিত ফলাফলে তাকে প্রথম ঘোষণা করা হয়েছে। একই শিশুকে দেশাত্মবোধক সংগীত ও আবৃত্তি—এই দুই বিভাগেও প্রথম স্থান দেওয়ায় বিষয়টি নিয়ে আরও প্রশ্ন উঠেছে।

কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, আইয়ান রেজা স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে হওয়ায় প্রভাব খাঁটিয়ে তাকে সুবিধা দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিভাবকদের দাবি, প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করতে ৭ অক্টোবরের প্রতিযোগিতার উপস্থিতি ও প্রতিযোগীদের তালিকা, বিচারকদের মূল্যায়নপত্র, নম্বরপত্র এবং ফলাফল তৈরির প্রক্রিয়া প্রকাশ করা হোক। অনিয়ম প্রমাণিত হলে বিতর্কিত ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নেরও দাবি জানিয়েছেন তারা।

এদিকে, ফলাফল প্রকাশের পর যশোর জেলা শিশু একাডেমির ফেসবুক পেজে এ নিয়ে বিভিন্ন মন্তব্য করা হলেও পরে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অভিভাবকদের মধ্যে আরও প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় আইয়ান রেজাকে অন্যদের তুলনায় বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন অভিভাবক। তাদের দাবি, এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী সব হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।”

অভিভাবকদের বক্তব্য, শিশুদের প্রতিযোগিতায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। এতে শিশুদের মেধাভিত্তিক প্রতিযোগিতার প্রতি আস্থা বজায় থাকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝