শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ এসপি অফিসে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম

যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ০২:১৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-09-12_6aa51303ee68a.JPG

❒ এসপি অফিসে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ছবি:

হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সাফল্য দেখিয়েছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিম। এক মাসের অভিযানে ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ১১ ভুক্তভোগীর ১ লাখ ৩২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি জানান, গত আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে হারানো ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ভুল নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ও বিকাশের টাকা উদ্ধারে কাজ করেছে সাইবার টিম।

পুলিশ জানায়, একই সময়ে ১১ জন ভুক্তভোগীর মোট ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১২টি ইমো আইডি এবং ২৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নিখোঁজ ব্যক্তি ও বিভিন্ন মামলার ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় ৬ জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, সাইবার অপরাধ দমন, ভুক্তভোগীদের সহায়তা এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝