শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার

❒ একই দিনে চট্টগ্রাম ও গাজীপুরেও ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১১:০২:০০ এ এম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-09-12_6aa4eb97ad3ce.JPG

❒ গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার ছবি:

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে।  একই দিনে চট্টগ্রাম ও গাজীপুরেও নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল করে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। তারা সেখানে মিছিল করার চেষ্টা করেন।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ জানায়, মিছিলে ১৫০-২০০ জন অংশ নেন; তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, উপস্থিতি ছিল ৪০০-৫০০ জন।

মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আব্দুর রহিম ও আরাফাত নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এছাড়া একই দিনে চট্টগ্রাম ও গাজীপুরেও নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝