| শিরোনাম |
❒ যশোর শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল ছবি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর যশোর শহরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয় মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নুরুজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আবদুল আলীম, আলী সোহেব, ইউসুপ আলী, আব্দুল্লাহ আল নাদিম ও জয়া জাকির।
কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ জামান। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, আসমা খাতুন, আব্দুর রহমান সুজন, তরিকুল ইসলাম, তানজিম হাসান রিফাত, রাশেদুল ইসলাম বাবু ও মাসুম বিল্লাহকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা আক্তার আশা ও আবদুল মতিন। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বি এম আকাশ, খালিদ কবির, শামীম হোসেন ও শরিফুল ইসলামকে।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন, দপ্তর সম্পাদক তপু ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ, কোষাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, ছাত্র বিষয়ক সম্পাদক কাজী শাকিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরন্নবী আহমেদসহ বিভিন্ন পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।
এদিকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর শহরে আনন্দ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।
মিছিলটি শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে শুরু হয়ে দড়াটানা, চৌরাস্তা হয়ে যশোর প্রেসক্লাবের দিকে যায়। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে এনসিপির জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।