মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে একদিনের বিচারিক আদালতে ৪ জনের কারাদণ্ড সেই মামলায় বেনাপোলের আবুলের যাবজ্জীবন কারাদণ্ড শার্শায় ৩০ পিস ইয়াবাসহ লক্ষ্মীপুরের যুবক গ্রেপ্তার মণিরামপুরে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে সমন্বয় সভা মনে কষ্ট, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে ফেইসবুকে পোস্ট, যুবদল নেতা বহিস্কার আইজিপির বক্তব্য ঘিরে বিতর্ক‘ অপসারণ চায় টিআইবি ‘ক্রসফায়ার’ আইজিপির বক্তব্যে, হুঙ্কার হাসনাতের পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের মধ্যেই এনসিটিবির আরও ৯ কর্মকর্তাকে বদলি এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি সাতক্ষীরায় স্ত্রী-সন্তান হত্যা, রউফের ‍মৃত্যুদণ্ড
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হরিণাকুন্ডু আ’লীগের সভাপতি ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

❒ খুনিরা এক হাত দেহ থেকে বিছিন্ন করে ফেলে, কুপিয়ে ক্ষত-বিক্ষত করে সারা শরীর

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০১:১০:০০ পিএম
হরিণাকুন্ডু সংবাদদাতা:
Shornolota_2026-09-10_6aa2acd2ca330.JPG

❒ নিহত মোনায়েম হোসেন ছবি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৪৮) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কালিশংকরপুর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোনায়েম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে স্কুলের পেছনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা কুপিয়ে তার একটি হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া পেটসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, “আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এখন বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর সঠিক বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খাঁন বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।”

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝