সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চৌগাছায় ৯ শতাধিক নারীর মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৫২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-09-01_6a96f53b63cca.JPG

যশোরের চৌগাছায় ৯শতাধিক নারীর মাঝে চারটি করে ওষধি ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর বাস্তবায়নাধীন জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমবায় সমিতির নারী সদস্যদের গাছের চারা বিতরণ হয়। উপজেলার হাজরাখানা বলুহ দেওয়ান দাখিল মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ'র সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল, প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর।

আয়োজকরা জানান, “জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ" প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলায় ৯ টি সমবায় সমিতির ৯২৫ জন নারী সদস্যদের মাঝে একটি কদবেল, একটি থাই পিংক পেয়ারা, একটি নিম, একটি থাই সফেদাসহ মোট চারটি করে চারা বিতরন করা হয়। পরে হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা মাঠে একটি দেশী নিম ও একটি কদবেল চারা রোপন করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝