সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রেস ক্লাব যশোরের বর্তমান পরিস্থিতি ও সংকট নিয়ে জেইউজের উদ্বেগ
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:২৫:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-09-01_6a96eeaa24bc2.JPG

❒ ফাইল ছবি:

প্রেস ক্লাব যশোরের বর্তমান পরিস্থিতি ও সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বৃহত্তর ঐক্য ও মর্যাদা রক্ষার স্বার্থে গঠনতান্ত্রিক বিধানের বাইরে গিয়ে হলেও প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই আহ্বায়ক কমিটির ক্ষমতা ও দায়িত্ব সাধারণ সভায় নির্ধারণ করে দেওয়া হয়।  কিন্তু পরবর্তীতে আহ্বায়ক কমিটির কার্যক্রম নিয়ে অনিয়ম ও বিতর্কের জের ধরে ইতোমধ্যে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজন সদস্য পদত্যাগ করেছেন।
এছাড়া বিশেষ সাধারণ সভায় ঘোষণা দিয়ে শুরু থেকেই অপর এক সদস্য নিষ্ক্রিয় রয়েছেন। এ পরিস্থিতিতে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় প্রেসক্লাব যশোরের স্থবিরতা দূর করে ক্লাবকে সচল ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে সকল পক্ষকে নিয়ে পুনরায় নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য ক্লাবের সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝