রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

‘আল্লাহ যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তা মানুষের ঘরে পৌঁছে যাবে-প্রতিমন্ত্রী অমিত
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:৫১:০০ পিএম
:
Shornolota_2026-09-01_6a96e695dfced.jpg

❒ যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু ছবি:

‘আল্লাহ যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তা মানুষের ঘরে পৌঁছে যাবে। এজন্য অসাধু কোনো পথ অবলম্বনের প্রয়োজন নেই।’—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ এমন এক ধরনের রাজনীতির চর্চা করে গেছে, যার কারণে নতুন রাজনীতিতে আসা অনেকেই সেটিকে রাজনীতির মূল সংস্কৃতি মনে করেন। নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন আচরণ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘নতুন বন্দোবস্তের কথা বলে পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা, প্রতিনিয়ত অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা বড়দের অসম্মান করা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। অন্তত এই সংস্কৃতি বাংলাদেশের মাটির সংস্কৃতি নয়। বিএনপিও এমন রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানকে সফল করার দায়িত্ব তাদের রয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি যেন মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যারা বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালি

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও র‍্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকালে পতাকা উত্তোলন ও কবর জিয়ারত

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

পরে দলীয় নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা, নগর, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির অন্যান্য আয়োজনও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝