মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৯৭৩
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৬:৩৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-08-31_6a95927e887a2.JPG

❒ হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৯৭৩ ছবি:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৩০ আগস্ট সকাল ৮টা থেকে ৩১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৬২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১২ জনের।

এই সময়ের মধ্যে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। ৯৯ জন মারা গেছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝