সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী--প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

যশোর ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:৩৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-30_6a944f07a49d1.jpg

❒ পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী--প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে যশোর ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি ছবি:

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু, কৃষকদের ক্ষতিপূরণ, আমডাঙা খাল সংস্কার ও উজানে নদী সংযোগসহ বিভিন্ন দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো.শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি জানানো হয়। বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতা ও উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভবদহের সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং ভবদহ এলাকা পরিদর্শনের অঙ্গীকার করে বলেন, ভবদহ ও তিস্তাসহ এ ধরনের সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝