বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যবিপ্রবিতে রসায়ন বিভাগের দুটি আধুনিক ল্যাব উদ্বোধন
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:৩৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-30_6a944e04dd2dc.jpg

❒ যবিপ্রবিতে রসায়ন বিভাগের দুটি আধুনিক ল্যাব উদ্বোধন ছবি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রসায়ন বিভাগের সংস্কারকৃত দুটি আধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে ল্যাব দুটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয় ফুটে ওঠে উন্নতমানের গবেষণায়। আধুনিক ল্যাবগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংস্কারকৃত ল্যাব দুটিতে আধুনিক কেমিক্যাল স্টোরেজ, পর্যাপ্ত আলো-বাতাস ও বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝