মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট , ২০২৬, ০৯:৫২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-27_6a905d629d7a8.JPG

❒ যশোরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ছবি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধের আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান আলোচক যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি ও প্রধান মুফতি মুফতি আব্দুর রহমান এজাজী মহানবী (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মধ্যেই ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ নিহিত।

বিশেষ আলোচক জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মুফতি মো. মঈনুদ্দিন ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফিল্ড অফিসার মো. ইজাজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, খাদেম ও মোয়াজ্জিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. মাসুম বিল্লাহ।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. মঈনুদ্দিন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝