বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যুবলীগ চেয়ারম্যান পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

❒ সাথে আরও ৪ জন যেতে পারবেন না দেশ ছেড়ে

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট , ২০২৬, ০৬:৪৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-08-27_6a903fd9ce3b7.JPG

❒ যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ, ফাইল ছবি:

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

অন্য যে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথি, তাজনীন ওহাব বৃষ্টি, বঙ্গবন্ধু নভো থিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তাঁর স্ত্রী রেবেকা আক্তার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।

পরশ, তাঁর স্ত্রী ও বৃষ্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক এ. কে. এম মাহবুবর রহমান। আরশাদ ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। আবেদনে তাজনীন ওহাব বৃষ্টির পরিচয় উল্লেখ করা হয়নি।

আবেদন দুটিতে বলা হয়, এই পাঁচজনের বিরুদ্ধে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা রহিত করা একান্ত প্রয়োজন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝