সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পবিত্র ঈদে মিলাদুন্নবীঃবুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০৯:২৪:০০ পিএম
বেনাপোল সংবাদদাতা:
Shornolota_2026-08-25_6a8db3bc515fa.JPG

❒ ফাইল ছবি:

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে কাস্টমস ও বন্দরের অন্যান্য কার্যক্রম। তবে এ সময়ে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।

তিনি জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব ট্রাকে মূলত বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আসে। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে এই বন্দর থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন খান জানান, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য, কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝