মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৯:৪২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-19_6a85cf1e3c151.jpg

জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটো সাংবাদিক ও প্রেসক্লাব যশোরের সদস্য হানিফ ডাকুয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হানিফ ডাকুয়া অভিযোগ করেন, যশোরের নাজির শংকরপুর এলাকার হাজী রুহুল আমিন (৬৮) তাকে মোবাইল ফোনে হুমকি দেন। এ ঘটনার অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় তিনি ১৮ আগস্ট যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৬১৬। হুমকির ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

হানিফ ডাকুয়া সাংবাদিকদের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার পাশে দাঁড়ানো এবং প্রশাসনিক ও সাংগঠনিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানার এস আই আব্দুল মান্নান তদন্ত করছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝