মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পুটখালীর সুজন ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৬:৫৯:০০ পিএম
বেনাপোল সংবাদদাতা:
Shornolota_2026-08-19_6a85a9525ba7b.JPG

❒ পুটখালীর সুজন ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ছবি:

বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার, মোটরসাইকেল ও মোবাইলসহ সুজন হোসেন (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

আটক সুজন পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালি বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করে। তল্লাশিতে তার শরীর থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইলের মূল্যানুযায়ী মোট মূল্য দাঁড়ায় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এছাড়া মোটরসাইকেল ও মোবাইলসহ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝