| শিরোনাম |
❒ পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি হলো কাল!
❒ মোবাশ্বের মোনেম, ফাইল ছবি ছবি:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি এ পদত্যাগ করেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণে স্যার পদত্যাগ করেছেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান পদে অধ্যাপক মোবাশ্বের মোনেম নিয়োগ পান।
চেয়ারম্যানের অবস্থান ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান বলেন, স্যার (চেয়ারম্যান) এখন রেস্টে আছেন।
২০২৪ সালের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।
এদিকে, পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগের পেছনে ভিন্ন সমীকরণও থাকতে পারে। নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জানান, সম্প্রতি পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় কমিশন, যা নতুন বিএনপি সরকারের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়নি। ফলে সরকারের মনস্তাত্ত্বিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মো. সোহরাব হোসাইনের পদত্যাগের পর ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।