রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভিডিও কলে থাকা অবস্থায় অভিনেত্রী রিধির মৃত্যু

❒ প্রেমজ সম্পর্কের বিরোধের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ০৫:৪২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
Shornolota_2026-08-15_6a805ee61ad4e.JPG

❒ ভিডিও কলে থাকা অবস্থায় অভিনেত্রী রিধির মৃত্যু ছবি:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল।

শনিবার (১৫ আগস্ট) সকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিধির সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল এবং ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝