মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট , ২০২৬, ০৭:০৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-08-12_6a7c6f8c7ba4d.JPG

❒ বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ছবি:

মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। মূলত, রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী।

বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে, নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত, ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া,পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। ১৯৯৯ সালের পর, এই প্রথম, ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূরদুরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়ীত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।

নাসার তথ্যানুযায়ী, বছরপ্রতি পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝