বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাছাইপর্বের বাধা নেই, সরাসরি ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ০৬:২৬:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-08-11_6a7b1502aac43.JPG

সব শঙ্কা আর গাণিতিক হিসেব-নিকেশের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি র‍্যাংকিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকায় কোনো বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের মূল আসরে খেলবেন নাজমুল হোসেনরা। অন্যদিকে, কপাল পুড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের; তাদের আবারও খেলতে হবে বাছাইপর্ব।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে। যেহেতু দক্ষিণ আফ্রিকা বর্তমানে শীর্ষ আটের মধ্যেই রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ ৯টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাচ্ছে।

সম্প্রতি বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান তাদের অবস্থান সংহত করে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এরপরই র‍্যাংকিংয়ের পয়েন্ট বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের সরাসরি খেলাও নিশ্চিত হয়ে গেছে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী–ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে সরাসরি বিশ্বকাপে যোগ দিচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।

র‍্যাংকিংয়ের হিসেবে দেখা যায়, ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। ভারতের বিপক্ষে ওই দুটি ম্যাচে জিতলেও বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো গাণিতিক সুযোগ ক্যারিবীয়দের নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজকে টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলার তেতো স্বাদ নিতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝