মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট , ২০২৬, ০৮:০৬:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-05_6a72fd5b5701f.JPG

❒ সংগ্রহীত ছবি:

৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে এ গণঅভ্যুত্থানের সূচনা হয়। পরবর্তীতে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার ও দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষাপটে এটি সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

টানা ৩৬ দিনের আন্দোলনের একপর্যায়ে ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। এ ঘটনাকে অনেকে দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, ভোটাধিকার, সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করেন।

দিবসটি উপলক্ষে আজ যশোরসহ সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মারক ডাকটিকিট প্রকাশ এবং সরকারি-বেসরকারি জাদুঘর ও শিশুদের বিনোদনকেন্দ্র বিনা টিকিটে উন্মুক্ত রাখার কর্মসূচিও রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝