মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ‘স্টপ লিস্টে’ নাম

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বেনাপোলে গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০৯:৩১:০০ পিএম
বেনাপোল প্রতিনিধি:
Shornolota_2026-08-04_6a72060aa69fc.JPG

❒ টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বেনাপোলে গ্রেফতার ছবি:

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন তালুকদারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩ টার দিকে ‘স্টপ লিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

আটক মো. হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একটি মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝