সোমবার , ২৪ আগস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন

দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে অপপ্রচার, প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০৮:৩৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-08-04_6a7200682f275.JPG

❒ ফাইল ছবি:

প্রেসক্লাব যশোর গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, একটি মহল ক্লাবের শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের অপপ্রচার ও বিতর্ক ছড়াচ্ছে। অসত্য, মিথ্যা ও ঈঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে সুযোগসন্ধানীরা স্থানীয় সরকারের র্শীষ জনপ্রতিনিধি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বজন গ্রহণযোগ্য বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধেও অপপ্রচারের চেষ্টা চালাচ্ছেন। যা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। প্রেসক্লাব যশোর এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে সকলের অবগতির জন্য জানিয়েছেন, প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনটি প্রায় চারবছর আগে সংস্কার, আধুনিকায়ন ও নতুনভাবে সজ্জিতকরণের কাজ শুরু হয়। ক্লাবের জীবনসদস্য মীর মোশারফ হোসেন বাবুর অর্থায়নে সম্প্রতি এ কাজটি শেষ হয়। নতুনভাবে সজ্জিত এই মিলনায়তনটি গত ৩ আগস্ট, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্লাবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের অগ্রজ (প্রাক্তন সাংবাদিক) স্থানীয় সরকারের শীর্ষ জনপ্রতিনিধি ও সর্বজন গ্রহনযোগ্য রাজনীতিক যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকনকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রেসক্লাব যশোরের জীবনসদস্য মীর মোশররফ হোসেন বাবুকেও উপস্থিত থাকার জন্যে আমাদের পক্ষ থেকে বলা হয়। কিন্তু এ বিষয়টি প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন আগে থেকে কোনভাবেই অবগত ছিলেন না। এমনকি অনুষ্ঠানেও জনাব বাবুর সাথে তাঁর কোন কথোপকথন হয়নি।
এছাড়া আমরা খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি, ক্লাব মিলনায়তন উন্নয়ন কাজের স্পন্সর মীর মোশররফ হোসেন বাবুর বিরুদ্ধে আদালত কিংবা আইন-শৃঙ্খলা বাহিনি কর্তৃক কোন ধরণের নিষেধাজ্ঞা কিংবা গ্রেফতারি পরোয়ানা নেই। এমনকি তার বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা আছে কিনা সেটাও আইন-শৃঙ্খলা বাহিনি নিশ্চিত করেনি। ফলে অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে বলার ক্ষেত্রে আমরা কোন প্রতিবন্ধকতা মনে করিনি।

বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অথচ প্রেসক্লাব যশোরের এই অনুষ্ঠানের ছবিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করে একটি মহল অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন। যা মোটেও কাম্য নয়।
প্রেসক্লাব যশোর মনে করে, শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন একটি প্রতিষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ছবিতে রাজনৈতিক রং ব্যবহার করে বিদ্বেষ ছড়ানো বা বিতর্ক সৃষ্টি অত্যন্ত গর্হিত কাজ। যা সামাজিক বন্ধনের জন্য হুমকিস্বরূপ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্যে সকলের প্রতি আহ্বান জানাই।  প্রেস বিবৃতি

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝