সোমবার , ২৪ আগস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রবীণ সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই

❒ চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া, বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০৭:৩৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-04_6a71f95f44d11.jpg

❒ প্রবীণ সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই ছবি:

যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।

ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ক্রীড়া অঙ্গনে তিনি যশোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্কাউট আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি খুলনা অঞ্চলের বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি) এবং যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সাল থেকে আমৃত্যু চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পুলেরহাট ঈদগাহ ও মসজিদ কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়া চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন সৎ, আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক এবং সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হিসেবে তিনি ব্যাপক পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এক শোকবার্তায় ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে যশোর হারালো একজন সৎ, আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক, বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও সমাজসেবক। শিক্ষা, ক্রীড়া ও সমাজ উন্নয়নে তাঁর অবদান চাঁচড়া ইউনিয়নসহ সমগ্র যশোরবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝