বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চৌগাছায় জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’র বাম্পার ফলন যশোরে অবৈধ রিকশা-ইজিবাইকবিরোধী অভিযান, প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন যশোরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নারীসহ ছয়জন আটক সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার ‘মানুষ জানতে চাইত—রাত কাটাতে কত টাকা নিই’ ডেঙ্গুর ছোবলে যবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া বহুল আলোচিত আম্মারের বিরুদ্ধে প্রায় ৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগ খোদ শিবির সভাপতির পবিত্র ঈদে মিলাদুন্নবীঃবুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ যশোরে নানা আয়োজনে প্রতিমন্ত্রী অমিতের জন্মদিন পালন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে জুলাইযোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন, ভুয়া নাম বাতিলের দাবি

❒ ভুয়া জুলাইযোদ্ধার নাম বাতিলের দাবি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০১:২০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-04_6a71e7a381b0c.JPG

❒ যশোরে জুলাইযোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন, ভুয়া নাম বাতিলের দাবি ছবি:

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন যশোর জেলা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক আহাদ হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুণর্বাসনের দাবি জানানো হয়।

তিনি বলেন, সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিরোধী দল দমনে রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি থেকে সরে এসে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত সরকারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, তাদের শহীদের মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের গেজেট পুনরায় যাচাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহিদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, আবিদ হাসান, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহদী হাসানের মা মনোয়ারা বেগমসহ যশোরে শহীদ ২৭ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝