বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সাত ধাপে হবে ইউপি নির্বাচন, ১২ নভেম্বর শুরু ঝিনাইদহে ফ্রিজের পেছন থেকে পিস্তল উদ্ধার, আলমগীর গ্রেফতার যশোরে আ.লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন গ্রেপ্তার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে প্রতিবাদ জানালেন শিক্ষার্থী আবু তৈয়ব ঢাবিতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন ও জিন্নাহর ছবি অপসারণের দাবিতে মিছিল পাচার থেকে ফিরে স্বাবলম্বী হওয়ার পথে ১৮ নারী, যশোরে উদ্যোক্তা নেটওয়ার্ক গঠন” হাম ও ডেঙ্গুর ছোবলে একদিনে প্রাণ গেল ১৬ জনের যশোরের পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মতিঝিলে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ইতালিতে আমার টিমও আমাকে বর্জন করেছে, ফেস্টিভ্যালে নিষেধাজ্ঞা দিয়েছে অংশ নিতে দেয়নি-বাঁধন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মোটরসাইকেল দুর্ঘটনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান হাসপাতালে
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০১:৫৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-04_6a71d4a64de21.jpg

❒ হাসপাতালে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ছবি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাশেদ খান (৩০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে যশোর শহর থেকে মনিহারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এ সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না। দুর্ঘটনায় তার পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিলটন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। 

এদিকে, খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।   এ সময় তিনি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন

বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত রাশেদ খানের বাড়ি যশোর শহরতলির ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক ছিলেন।  তবে যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝