বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চৌগাছায় জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’র বাম্পার ফলন যশোরে অবৈধ রিকশা-ইজিবাইকবিরোধী অভিযান, প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন যশোরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নারীসহ ছয়জন আটক সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার ‘মানুষ জানতে চাইত—রাত কাটাতে কত টাকা নিই’ ডেঙ্গুর ছোবলে যবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া বহুল আলোচিত আম্মারের বিরুদ্ধে প্রায় ৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগ খোদ শিবির সভাপতির পবিত্র ঈদে মিলাদুন্নবীঃবুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ যশোরে নানা আয়োজনে প্রতিমন্ত্রী অমিতের জন্মদিন পালন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ রাতে মোটরসাইকেলে ফিরছিলেন নড়াইলের কালিয়ায়

খুলনায় ট্রাকচাপায় ঝরে গেল শিশুসহ ৩ জনের প্রাণ
প্রকাশ : শনিবার, ১ আগস্ট , ২০২৬, ০৯:২৩:০০ এ এম
খুলনা সংবাদদাতা:
Shornolota_2026-08-01_6a6dc9b710a73.JPG

❒ খুলনায় ট্রাকচাপায় ঝরে গেল শিশুসহ ৩ জনের প্রাণ ছবি:

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন-শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মোটরসাইকেলে দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝