বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম রংপুরের চার খুন: তদন্তের চেয়ে বড় হয়ে উঠছে প্রশ্ন ‘নয় বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, আর বোধ হয় চাকরি করা হলো না’, পুলিশ কর্মকর্তার পোস্ট রিয়াদে অগ্নিকাণ্ড: বৃহস্পতিবার দেশে আসছে ৯ বাংলাদেশির মরদেহ এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা খোঁজ মেলেনি বাংলাদেশিসহ ২২ নাবিকের এখন পর্যন্ত মৃত্যু ১০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৫ শতাধিক মেয়ের বাড়িতে আশ্রয় নিলেন ৭০ বছরের নুরজাহান পশ্চিমবঙ্গের হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় যশোরে লোডশেডিংয়ের কারণে মাছের মড়ক দাবির প্রমাণ মেলেনি চৌগাছায় ১৩ টনের বেশি অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বয়কটের ঘোষণা জেইউজের
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৯:১৭:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-07-30_6a6b6b36dbbc2.JPG

❒ ফাইল ছবি:

প্রেসক্লাব যশোরের নির্বাচন এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনটি বর্তমান কমিটির মেয়াদ একতরফাভাবে বাড়ানোর উদ্যোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি আগামী ৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভা বয়কটের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত জেইউজের এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে। গঠনতন্ত্রে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে কিংবা প্রেসক্লাবে এমন কোনো সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়নি, যা এ ধরনের সিদ্ধান্তকে যৌক্তিক করে তোলে। ফলে ৬ আগস্টের পর বর্তমান কমিটিকে বহাল রেখে পরিচালিত যেকোনো কার্যক্রম অবৈধ বলে গণ্য হবে বলে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

জেইউজের নেতারা মনে করেন, আগামী ৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভার মূল উদ্দেশ্য বর্তমান কমিটির মেয়াদ দীর্ঘায়িত করা। এ ধরনের উদ্যোগ পেশাদার সাংবাদিক সমাজ মেনে নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ে প্রেসক্লাবের নির্বাচন আয়োজন না করা এবং যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদানে দীর্ঘসূত্রতার সমালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বলা হয়, ৬ আগস্টের পর প্রেসক্লাবের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সাধারণ সদস্যদের হাতেই থাকবে। নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম গ্রহণ করা হলে তার দায়ভার বর্তমান কার্যনির্বাহী কমিটিকেই বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জেইউজের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য বেনজীন খান, আহসান কবীর, নূর ইসলাম, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, শেখ আব্দুল্লাহ হুসাইন ও এস এম সোহেলসহ অন্যান্য নেতারা।  প্রেসবিজ্ঞপ্তি

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝