মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় থেকে আইন ভেঙে পালানোর অভিযোগ

যশোরে মা-ছেলের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৪:১৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-30_6a6b6a7f74464.JPG

❒ ফাইল ছবি:

দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পাঠানোর পর বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার মামলা হয়েছে।

বৃহস্পতিবার যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত উই কেয়ার এডুকেশনের অপারেশন ম্যানেজার বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাহমীদ আকাশ।

মামলার আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার নন্দী ডুমুরিয়া গ্রামের তপু রায়হান (২৭) ও তার মা শাহিনুর বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাংসিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তপু রায়হানকে ভর্তি করিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে পাঠানো হয়। বিদেশে যাওয়ার আগে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন যে, কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস করবেন, বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করবেন না এবং অন্য কোথাও কাজে যোগ দেবেন না।

অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস অধ্যয়নের পর গত ১৭ জুন তপু রায়হান বিশ্ববিদ্যালয় ত্যাগ করে অন্যত্র কাজে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ হওয়ার পাশাপাশি উই কেয়ার এডুকেশনের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিও ঝুঁকির মুখে পড়ে।

পরে গত ২৪ জুলাই শিক্ষার্থীর মা শাহিনুর বেগম উই কেয়ার এডুকেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে অঙ্গীকার করেন যে, তার ছেলে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে নিয়মিত ক্লাসে অংশ নেবেন। তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর সাংসিন বিশ্ববিদ্যালয় উই কেয়ার এডুকেশনের সঙ্গে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মাধ্যমে পাঠানো ৩৫ জন শিক্ষার্থীর ফাইল বাতিল করা হয়েছে এবং আরও ১১টি ফাইল বাতিলের বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝