সোমবার , ২৪ আগস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিদেশ থেকে ফিরে জড়িয়ে পড়েন পরকীয়ায়, বিয়ের প্রস্তুতির কথা জানার পর...

ভাতিজার বিশেষ অঙ্গ কেটে রাতেই উধাও চাচি
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৯:০০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-07-24_6a63808bd5b13.JPG

❒ ভাতিজার বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি ছবি:

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া গ্রামের প্রবাসী জুয়েলের (২৪) বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেছেন চাচি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান। জুয়েল ৮ বছর পর ১ মাস আগে ওমান থেকে বাড়ি আসেন। জুয়েলের সঙ্গে চাচির পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। জুয়েল চাচিকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বুধবার চাচি জানতে পারেন জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।

এ সংবাদ পেয়ে চাচি কৌশলে বুধবার রাত ২টার দিকে তার শয়ন কক্ষে নিয়ে কৌশলে কাঁচি দিয়ে জুয়েলের গোপনাঙ্গ কেটে দেয়।

জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টায় হঠাৎ জুয়েলের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই। রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে চাচি তাকে জোর করে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় তাকে বিয়ে করার জন্য দাবি জানান। তিনি তাতে রাজি হননি। এ সময় চাচি তাকে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দেয়।

এদিকে ঘটনার পরপরই চাচি পালিয়ে গেছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ। তিনি জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝