মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সাত ধাপে হবে ইউপি নির্বাচন, ১২ নভেম্বর শুরু ঝিনাইদহে ফ্রিজের পেছন থেকে পিস্তল উদ্ধার, আলমগীর গ্রেফতার যশোরে আ.লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন গ্রেপ্তার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে প্রতিবাদ জানালেন শিক্ষার্থী আবু তৈয়ব ঢাবিতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন ও জিন্নাহর ছবি অপসারণের দাবিতে মিছিল পাচার থেকে ফিরে স্বাবলম্বী হওয়ার পথে ১৮ নারী, যশোরে উদ্যোক্তা নেটওয়ার্ক গঠন” হাম ও ডেঙ্গুর ছোবলে একদিনে প্রাণ গেল ১৬ জনের যশোরের পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মতিঝিলে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ইতালিতে আমার টিমও আমাকে বর্জন করেছে, ফেস্টিভ্যালে নিষেধাজ্ঞা দিয়েছে অংশ নিতে দেয়নি-বাঁধন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ০৫:৩০:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-07-23_6a62179ba5745.JPG

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে ইনজুরির কারণে সেই স্বপ্ন অধরাই থেকে গেল এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের। ফিটনেস পরীক্ষা পর্যন্ত অপেক্ষা না করেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ‘দ্য হান্ড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্স এক বিবৃতিতে মুস্তাফিজের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বার্মিংহামের দলটি জানিয়েছে, তারা খুব শীঘ্রই তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, নির্ধারিত সময়েই মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং তারা নিজেদের মতো করে তার ফিটনেস যাচাই করবে।

পরবর্তীতে বার্মিংহাম ফিনিক্স ও বিসিবির মেডিকেল বিভাগ যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে, দেশেই ফিটনেস টেস্টের পর তার ইংল্যান্ড যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন আগামী সোমবার এই ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তার আগেই দ্য হান্ড্রেড থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান বর্তমানে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলে থাকেন। সামনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও, সাদা বলের ক্রিকেটের এই তারকাকে নিয়ে জাতীয় দলের আপাতত কোনো দুর্ভাবনা নেই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝