বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম ‘নয় বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, আর বোধ হয় চাকরি করা হলো না’, পুলিশ কর্মকর্তার পোস্ট রিয়াদে অগ্নিকাণ্ড: বৃহস্পতিবার দেশে আসছে ৯ বাংলাদেশির মরদেহ এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা খোঁজ মেলেনি বাংলাদেশিসহ ২২ নাবিকের এখন পর্যন্ত মৃত্যু ১০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৫ শতাধিক মেয়ের বাড়িতে আশ্রয় নিলেন ৭০ বছরের নুরজাহান পশ্চিমবঙ্গের হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় যশোরে লোডশেডিংয়ের কারণে মাছের মড়ক দাবির প্রমাণ মেলেনি চৌগাছায় ১৩ টনের বেশি অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ঝিনাইদহে বাসচাপায় ঝরে গেল স্ত্রীসহ সেনাসদস্যের প্রাণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হামে শিশু মৃত্যু ৮০০ ছাড়াল, বিভিন্ন মহলে ক্ষোভ

❒ সাবেক অন্তর্বতী সরকারের দুর্নীতি ও অবহেলার অভিযোগ

প্রকাশ : বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০৮:০২:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-07-22_6a60dba61e726.JPG

❒ ফাইল ছবি:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।  

এদিকে, হামে শিশু মৃত্যুকে হত্যা দাবি করে দেশের বিভিন্ন মহল সাবেক অন্তর্বতী সরকারের অবহেলা ও দুর্নীতিকে দায়ী করছেন। বেশ কয়েকজন ভুক্তভোগী পরিবার আদালতে মামলার জন্য গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। অভিযোগ গ্রহণের পর প্রত্যেকবারই তা খারিজ করেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝