মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি

প্রেসক্লাব যশোরের নির্বাচন ৭ আগস্টের মধ্যে সম্পন্ন করার দাবি
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ১০:৪৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-07-07_6a4d2ebe4740a.JPG

❒ ফাইল ছবি:

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়। অন্যথায় ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের কথাও উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ-দ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সদস্য সচিব আকরামুজ্জামানের স্বাক্ষর রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি অনিবার্য কারণ উল্লেখ করে দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করেছে, যা বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। স্মারকলিপিদাতাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সে অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

এতে আরও বলা হয়, গত সোমবার অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন পেছানোর সিদ্ধান্তের বিষয়ে মতবিনিময় করেন। ওই সভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গঠনতন্ত্রে বিশেষ বা অনিবার্য পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য কমিটির মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে বা স্থানীয় পর্যায়ে তেমন কোনো পরিস্থিতি নেই বলে আবেদনকারীরা মনে করেন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া স্মারকলিপিতে বর্তমান কমিটির দুই বছরের কর্মকাণ্ড নিয়েও কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরা হয়। আবেদনকারীদের ভাষ্য, ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া প্রয়োজন।

স্মারকলিপির স্বাক্ষরকারীরা বলেন, প্রেসক্লাব যশোর জেলার সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। গঠনতন্ত্র অনুযায়ী সময়মতো নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্লাবের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।  প্রেসবিজ্ঞপ্তি

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝